ঢাকা   ০৫:২১:০৩ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নবীগঞ্জ পৌরসভার শহর সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) জেলার।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৯৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী টিএলসিসির সদস্যদের উদ্দেশ্যে বলেন।

শহর সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ; আপনাদের সুচিন্তিত মতামতের আলোকেই নবীগঞ্জ পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে। তিনি টিএলসিসির নারী সদস্যদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি পৌরকরের উপর গুরুত্বারোপ করেন এবং যারা পৌরকর কমানোর জন্য এখনও আপিল করেননি তিনি তাদের আপিল করার জন্য আহ্বান জানান। আগামী বছরেই পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং গ্রাউন্ড উদ্বোধন হবে বলে তিনি সবাইকে অবহিত করেন। এছাড়াও তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বক্তব্য শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গতকাল ২৩ জুন ২০২২, রোজ বৃহষ্পতিবার, সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর সমন্বয় কমিটির সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে অতিথির বক্তব্য রাখেন অধ্যাক মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, অটোরিকশা মালিক সমিতির সভাপতি আহমদ ঠাকুর রানা, আনন্দ নিকেতনের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জুয়েল, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিনিধি রুহুল আমীন চৌধুরী, আশার প্রতিনিধি বিধান চন্দ্র দাশ, সাবেক প্যানেল মেয়র-৩ যুথিকা দাশ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন এবং পবিত্র গীতাপাঠ করেন সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন বশীর আহমেদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর জাহানারা খাতুন, মিসেস মিনা আক্তার ও মোছা. রোকেয়া বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, উপসহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, শেখ আল আমিন, মো. তাইছির আহমেদ জনি, টিএলসিসির সদস্য মাজেদা চৌধুরী, পারভীন বেগম, মোছা. রিপা বেগম, হাছনা বেগম সহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও শহর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি