ঢাকা   ০৯:১৬:৫২ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

পদকপ্রাপ্ত শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েলের ৫৪তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরে কেক কাটা, বৃক্ষরোপণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৯৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পদকপ্রাপ্ত শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল এর ৫৪তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
১ লা জুন বুধবার সকালে দিনাজপুর ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়তী রানী অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ রফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের নেত্রী মর্জিনা খাতুন ও এফপিএবি’র জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বাবু। প্রধান অতিথি আলতাফুজ্জামান মিথ্যা বলেন, মনিরুজ্জামান জুয়েল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরেই দিনাজপুরসহ সারাদেশের কমলমতি শিশুকিশোদের নিয়ে কাজ করছে।

সে সুপ্ত মনের শিশু কিশোদের বঙ্গবন্ধুর রাজনৈতিক ইতিহাস, কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবন সম্পর্কে উজ্জীবিত করে আসছে। আমরাও চাই আমাদের ছেলে মেয়েরা বঙ্গবন্ধু সম্পর্কে জানুক এবং তার আদর্শকে লালন করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করুক। আজকের শিশুদের মধ্যেই আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তৈরি হবে। তাই তিনি আমাদের সন্তানদের জাতির পিতার মত দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল। পরে বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন করেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি