1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পীরগাছায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করলো স্বামী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

পীরগাছায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করলো স্বামী

খন্দকার রাকিবুল ইসলাম,রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৬৬ বার

রংপুরের পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি(বাগানপাড়া) গ্রামে পরকীয়ার জেরে স্ত্রী আয়েশাকে নৃশংসভাবে হত্যা করেছে স্বামী মাইনুদ্দিন।

স্থানীয়রা জানায় ভালবেসে বিয়ে করেছিল রিক্সাচালক মাইনুদ্দিন।কিন্তু বিয়ের পরও একাধিক পরকীয়ায় আসক্ত ছিলো স্ত্রী আয়েশা।একাধিকবার ইউনিয়ন পরিষদে শালিসি বিচার হয়েছে আয়েশা বেগমের পরকীয়া নিয়ে।বারবার সংশোধনের সুযোগ দেয়ার পরও স্বামীর কর্মব্যস্ততার সুযোগে পরকীয়ায় মত্ত ছিলো স্ত্রী।শেষে ক্ষোভের বশবর্তী হয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী।

অনন্দানগর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান,দেড় বছর আগে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে মাইনুদ্দিনের বাড়িতে এক যুবককে আটক করেছিলো এলাকাবাসী।গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছিল।এ হত্যাকান্ডটি পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে।

পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরেশ চন্দ্র জানান, সকাল ৭ ঘটিকার সময় পীরগাছা থানায় উপস্থিত হয়ে আসামি মাইনুদ্দিন তার স্ত্রীকে পরকীয়ার কারণে রাত ৩ ঘটিকার সময় হত্যা করেছে বলেছে জানায়।উক্ত সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তালাবদ্ধ কক্ষ থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডে ব্যবহৃত একটি কুড়াল ও শাবল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net