ঢাকা   ০৫:০৭:৪৯ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিষ্টার ৪৩ বছর পর হচ্ছে ভবন চন্দনাইশ ও পটিয়ার সীমান্তবর্তী জোয়ারা খানখানাবাদ উচ্চ বিদ্যালয়ে অবশেষে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম চন্দনাইশ জোয়ারা খানখানাবাদ উচ্চ বিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠার ৪৩ বছর পর
সরকারিভাবে ৪তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণ হচ্ছে। এতে বিদ্যালয়
পরিচালনা পরিষদ, শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের মাঝে বয়ে বেড়াচ্ছে আনন্দ।
চন্দনাইশ পটিয়ার সীমান্তবর্তী জোয়ার খানখানাবাদ উচ্চ বিদ্যালয়টি
স্থানীয় বিদ্যুৎসাহী মনোরঞ্জন বড়য়া ৮০ শতক জমি দিয়ে প্রতিষ্ঠানটি
কার্যক্রম শুরু করে। ১তলা বিশিষ্ট ভবনে কার্যক্রম শুরু হয়ে হাটিহাটি পা পা
করে ৪৩ বছরে এ বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ
করেছেন। বর্তমানে ১৪ জন শিক্ষক, ১ জন লাইব্রেরিয়ান, ১ জন কম্পিউটার
অপারেটর, ৩জন কর্মচারী নিয়ে সরবরে চলছে শিক্ষা কার্যক্রম।

প্রধান শিক্ষক চপল কান্তি সেন জানালেন, ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ শিক্ষা প্রতিষ্টানে
২৭৫ জন শিক্ষার্থী নিয়ে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগে সুচারুরূপে
পাঠদান অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যালয়ে শ্রেণি কক্ষের অভাবে
প্রতিষ্ঠানে ক্লাস পরিচালনা করা খুবই কঠিন ছিল। বিদ্যালয়টি পটিয়া ও
চন্দনাইশের সীমান্তবর্তী হওয়ায় উন্নয়নের অংশীদার হতে পারেনি। অবশেষে
চলতি বছর জানুযারী মাসে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী
এমপি’র সহায়তায় ৪তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ অব্যাহত
রয়েছে। ভবনটি চলতি বছরে নির্মিত হলে শিক্ষার্থীদের শ্রেণি বিন্যাসের
মাধ্যমে পাঠদানে সহায়ক ভূমিকা রেখে বিদ্যালয়ের ফলাফল আরো ভাল করতে
পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি