1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাল্যবিয়ে বন্ধে কাজিদের সতর্ক করলেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

বাল্যবিয়ে বন্ধে কাজিদের সতর্ক করলেন ইউএনও

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩০৯ বার

কুষ্টিয়ার দৌলতপুরে বাল্য প্রতিরোধের অংশ হিসাবে নিকাহ্ রেজিষ্টার তথা কাজিদের বাল্যবিবাহ রেজিষ্টি না করার জন্য সতর্ক করলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার। তিনি কাজি ও ইমামদের উদ্দেশ্যে আরো বলেন, বিবাহ রেজিষ্টির দুই বছরের মধ্যেও যদি কোন অভিযোগ আসে যে, সেটা বাল্য বিয়ে ছিল। তবে, ঐ নিকাহ্ রেজিষ্টার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে নিকাহ রেজিষ্টার, মসজিদের ইমাম, জনপ্রতিনিধিদের সমন্বয়ে মত বিনিময় সভায় ইউএনও আব্দুল জব্বার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। তিনি বলেন, বাল্যবিয়ে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

যে কোন মুল্যে আমরা দৌলতপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসাবে গড়তে চাই। তাই বাল্যবিয়ে প্রতিরোধে কাজি, ইমাম সহ সকলকে একসাথে কাজ করতে হবে। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, নিকাহ্ রেজিষ্টার ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net