1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

বোরহানউদ্দিনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা

মনিরুজ্জামান, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫০৭ বার

ভোলার বোরহানউদ্দিনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে বুধবার তার মিটিং রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন মোঃ তৌফিক -ই- লাহী -চৌধুরী জুম কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের উন্নয়ন আর অগ্রযাত্রাকে তরান্নিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন।স্বপ্নের সোনার বাংলা গড়তে এ উদ্যোগগুলোকে আমাদের যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।দেশের উন্নয়ন আর সমৃদ্ধির জন্য আমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

পাওয়ার পয়েন্টের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,আশ্রয়ণ,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ বিষয়ক উদ্যোগ উপস্থাপন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মিজানুর রহমান হাওলাদার,
অন্যদিকে সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ উপস্থাপন করেন
বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।

রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় নেতা,সাংবাদিকদের অংশগ্রহণে গ্রুপওয়ার্কে উক্ত দশটি উদ্যোগের স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্চ,এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ করা হয়।কর্মশালায় প্রাপ্ত ফলাফলের উপর ভিক্তি করে উদ্যোগসমূহের অধিকতর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ প্রনয়ণ করা হয়।কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা আ’ লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সাংবাদিক মোবাশ্বির হাসান শিপন,মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ দে প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net