1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষ কষ্ট পাচ্ছে : এসময়ে সরকার পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত- ড. রেজা কিবরিয়া - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

মানুষ কষ্ট পাচ্ছে : এসময়ে সরকার পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত- ——– ড. রেজা কিবরিয়া

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৪৫ বার

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন- দেশে যখন ভয়াবহ বন্যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে সরকার তখন পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত। পদ্মাসেতু নির্মাণে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করেছে, যেখানে পাশ্ববর্তী দেশ ভারতে পদ্মার চেয়ে গভীর পানিতে এবং অনেক লম্বা একটি সেতু নির্মাণ হয়েছে পদ্মাসেতুর খরচের ১০ ভাগের এক ভাগ খরচে। শুক্রবার (২৫ জুন) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ও বান্দেরবাজারে বন্যার্ত চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জসহ অন্যান্য স্থানে যখন বন্যায় মানুষ মানবেতর জীবনযাপন করছে তখন এক পদ্মাসেতু উদ্বোধনকে কেন্দ্র করে সরকার সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে বদ্ধ করে রেখেছে। তিনি বলেন- সরকার বন্যার্ত মানুষের পাশে যেভাবে দাড়াঁনোর কথা ছিল সেভাবে সরকার তাদের পাশে দাঁড়ায়নি এ বিষয়ে সরকার দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে। বন্যায় কবলিত মানুষের মাঝে সরকারের ত্রাণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে সরকার ব্যর্থ কিনা তা জনগণ বিচার করবে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ফাহিম, মাহফুজুর রহমান, চৌধুরী আশরাফুল বারী নোমান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, শাহ আজাদ আলী সুমন, কেন্দ্রীয় সদস্য আবু হোসেন জীবন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ আরিফুল ইসলাম আদিব, ছাত্র বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, তামান্না ফেরদৌস শিখা, গণ অধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা সমন্বয়ক নুরুল আমিন পাঠান, রেজা কিবরিয়ার প্রেস সচিব শাহাবুদ্দিন শুভ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net