1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আগুনে দুই দোকান পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

মীরসরাইয়ে আগুনে দুই দোকান পুড়ে ছাই

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৫২ বার

মীরসরাইয়ে আগুনে পুড়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী । ৮ জুন (বুধবার) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ বাংলাবাজারে এই দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলো রহিম উল্লাহর মুদি দোকান ও আব্দুল মান্নানের কুলিং কর্নার।

স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই রহিম উল্লাহ ও আব্দুল মান্নানের দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা, পণ্য সামগ্রী, আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা পার্শবর্তী খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনার কারণে বাজারের অন্য দোকানগুলো অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।

মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল অনেক দুরে।খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুনে দুটি দোকান পুড়ে গেছে। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net