1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পুলিশের সোর্সের উপর অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

লালমনিরহাটে পুলিশের সোর্সের উপর অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানব বন্ধন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩১৬ বার

লালমনিরহাটে পুলিশের সোর্সের উপর অতিষ্ঠ হয়ে তার বিচার দ্বাবি করে মানব বন্ধন করেছে এলাকাবাসী।
লালমনিরহাট শহরের শাহজাহান কলোনি এলাকার এক পুলিশের সোর্সের বিরুদ্ধে নারী পাচার,মাদক ব্যাবসা, নারী দিয়ে দেহ ব্যাবসা, জুয়াসহ অন্যান্য অশ্লীল কার্যকলাপের অভিযোগ এনেছে ঐ এলাকার আপামর জনসাধারণ।
শুক্রবার (১৭) জুন বিকেলে শহরের বিডিআর গেট এলাকায় অভিযুক্ত পুলিশের সোর্স শরিফুল ইসলাম ওরফে গইজা’র শাস্তি দাবি করে মানব বন্ধন করেন তারা।
এর আগে ১৪ জুন স্থানিয়রা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে পুলিশের সোর্স গইজা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

মানববন্ধনে অংশ গ্রহণকারী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম গইজা লালমনিরহাট সহরের শহীদ শাহজাহান কলোনির মৃত শহিদ আলীর ছেলে। এক সময় তার কিছুই না থাকলেও বর্তমানে সে একাধিক বাড়ি – গাড়ির মালিক। কারনে অকারণে সে স্থানীয়দের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দেন পুলিশের ওই সোর্স।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন শাহজাহান কলোনির বাসিন্দা আবুল কালাম আজাদ, এনামুল হক জ্যাম, বাধন শেখ, মোহাম্মদ আলী, নাজমা বেগম, জহুরা বেগম প্রমুখ। এসময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন পুলিশের ঐ সোর্সের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরে যায়।
আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net