ঢাকা   ০৭:১৮:০৭ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামীর যাবজ্জীন কারাদণ্ড

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বৃহস্পতিবার ২ জুন দুপুরে লালমনিরহাটের দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী মোঃ নুরজ্জামান কে যাবজ্জীবন কারাদণ্ড , নগদ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১২ ডিসেম্বর স্ত্রী মোছাঃ রহিমা খাতুন(৩২) লাশ বাড়ির পাশে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে জনৈক আব্দুল রহিমের বাড়ির পাশে ড্রেনে হতে উদ্ধার হয়। ১২ বছর পূর্বে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শালামারা গ্রামের মোঃ আনছার আলী (গামছা পাগলা) পুত্র নুরজ্জামানের সাথে একই গ্রামের সরুজ আলীর কন্যা মোছাঃ রহিমা খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে মোছাঃ ফুলবানু(১০) কন্যা ও মোঃ লোকমান(৭) পুত্র রয়েছে।

পারিবারিক কোলহের জের ধরে স্ত্রীকে গামের্ন্টসে ঢাকায় কাজের কথা বলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ২০১৫ সালের ১৩ ডিসেম্বর লালমনিরহাটের আদিতমারী থানায় ওই নারীর পিতা সুরুজ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ দিন চলার পর সরকার পক্ষে পিপি এ্যাডঃ আকমল হোসেন বিবাদী পক্ষে এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম ও এ্যাডঃ মশিউর রহমান ছিলেন। বৃহস্পতিবার ২ জুন বিচারক ওই রায় দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি