ঢাকা   ১০:২১:১৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

লালমনিরহাটের পরিত্যাক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটের পরিত্যাক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর।
সীমান্তবর্তী মোগলহাটে স্থলবন্দর করার বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর-এর নিকট সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি প্রতিবেদন চেয়েছেন।
তারই অংশ হিসেবে মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের পরিত্যাক্ত স্থলবন্দর পরিদর্শনে আসেন লালমনিরহাট জেলা প্রশাসক।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসার মোঃ রুবেল রানা, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব।
ভারত থেকে সহজে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের মোগলহাটের সক্ষমতা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন তারা।

উল্লেখ্য যে, লালমনিরহাটের সীমান্তবর্তী মোগলহাট স্থলবন্দর পুনঃরায় সচল হলে দেশের উত্তরের জনপদের সঙ্গে খুলতে পারে ৪দেশীয় ব্যবসা বাণিজ্যের একটি নতুন দ্বার। এতে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানিতে পরিবহণ খরচ কমবে বলছেন সংশ্লিষ্টরা।

লালমনিরহাটের মোগলহাটে এক সময় এখান থেকে ভারতের সঙ্গে ছিল সরাসরি রেলওয়ের যোগাযোগ। ছিল মোগলহাট স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টও। কিন্তু ১৯৮৮ সালে গুরুত্ব হারায় মোগলহাট স্থলবন্দরটি, পুরোপুরি বন্ধ হয়ে যায় ১৯৯৫ সালের দিকে।

অতি সম্প্রতি বাংলাদেশের মোগলহাট অংশে ধরলা নদীর তীর পর্যন্ত সড়ক পথের উন্নয়ন করা হয়। এছাড়া নদীর ২পাড়েই আছে পরিত্যাক্ত রেলওয়ে স্টেশন। এটি সচল হলে দেশের উত্তর জনপদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, আসাম ছাড়াও ভুটান এবং নেপালের সাথে ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাই এই স্থলবন্দর পুনঃরায় চালুর দাবি অনেকেরই।
স্থানীয়রা জানায়, ২ দেশের সরকার যদি ওই স্থলবন্দরটি চালু করে খুব অল্প সময়ে আমরা এখান থেকে আসাম প্রদেশে যেতে পারবো। আমরা আশায় আছি এ স্থলবন্দরটি চালু হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের দিক দিয়েও এই অঞ্চলটি সমৃদ্ধ হবে। একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ভারতের উল্ফা জঙ্গির তৎপরতার কারনে ১৯ ৯৫ সালে এ স্হল বন্দর টি ভারত কতৃপক্ষ বন্ধ করেদিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি