1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষক হেনস্তায় নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি কুবি শিক্ষক সমিতির - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

শিক্ষক হেনস্তায় নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি কুবি শিক্ষক সমিতির

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৫২ বার

সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের মানহানির ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারে অবস্থিত ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা করা ও নড়াইল সদর উপজেলার ইউনাইটেড কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পড়ানোর ঘটনা আমাদের জন্য চরম অপমানজনক ও লজ্জার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দুটি ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

এছাড়া আরও বলা হয়, প্রতিনিয়ত শিক্ষক সমাজের সাথে সংগঠিত এমন ঘটনা সমগ্র জাতির জন্য উদ্বেগজনক। কিশোর ও যুবসমাজের নৈতিকতা ও মূল্যবোধের এমন চরম অবক্ষয় আমাদের নিদারুণভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। নতুন প্রজন্মকে ধর্মান্ধতার বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মুক্তচিন্তায় উদ্বুদ্ধ করতে আমাদের শিক্ষক সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যেন তারা আদর্শ জীবন গঠনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net