1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় মহাসড়কের বেহাল দশা দেখার যেন কেউ নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

হাতীবান্ধায় মহাসড়কের বেহাল দশা দেখার যেন কেউ নেই

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৮০ বার

নানান খানাখন্দে ভরে গেছে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরগামী জাতীয় মহাসড়কটি। এরমধ্যে হাতীবান্ধা উপজেলা সদরে সড়কটির বেশ কিছু স্থানে সংস্কারের কার্যকরী পদক্ষেপ গ্রহন না করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে হাতীবান্ধা বন্দরের সড়কগুলো ঘুরে দেখা গেছে হাতীবান্ধা অডিটরিয়ামের সামনে থেকে আমতলা, কলেজগেট পার হয়ে ডিএস ফিলিং ষ্টেশনের সামনের সড়ক, বড়খাতা বাসষ্টান্ড থেকে শুরু করে দোয়ানীর মোড়, পারুলিয়া বাজারের দক্ষিন দিকে স্কুলের সামনে ইট দিয়ে হেয়ারিং করা সড়কগুলোর বেহাল দশা। সড়কগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলে পানি জমে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

হাতীবান্ধার মেডিকেল মোড়ের পশ্চিমে আলিমুদ্দিন কলেজের সড়কটির অবস্থা খুবই করুন দশা। কয়েক দিনের ভারী বর্ষণে সড়কটি ভেঙে গেছে। জমে আছে পানি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন।
পাথর বোঝাই ট্রাকচালক আইয়ুব আলী জানান, বন্দরের সড়কটি সোনালী ব্যাংকের সামনে খুবই করুন অবস্থায় আছে। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বাসচালক শাহিন ইসলাম জানান , দিনে ২ বার আসা-যাওয়া করতে হয় এখান দিয়ে। খানাখন্দে ভরা স্থানগুলো পার হতে ভয় লাগে।

অটোরিকশাচালক আজিবর রহমান জানান , যাত্রীদের নিয়ে অনেক আতংকে চলাচল করতে হয়। সোনালী ব্যাংকের সামনের রাস্তায় বৃষ্টি হলে হাটু পানি জমে থাকে। ফলে খুবই সমস্যা হয়। ভ্যানচালক আলিবর হোসেন বলেন, আস্তার(রাস্তা) যে অবস্থা হচ্চে, কখন যে কি হয়? সেদিন ৪ জন মেয়ে মানুষ নিয়ে যাবার সময় ভ্যান মোর উল্টে গেছিল। মিচ্চেনার (অল্পের) জন্য কেউ মরেনি (মারা যায়নি)।
হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, হাতীবান্ধা রাস্তাগুলো অবস্থা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। লালমনিরহাট সড়ক ও জনপদের অধিদপ্তরের সাথে আলোচনা করে সড়কগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

রেলায়েবল বিল্ডার্স লিমিটেড এর প্রজেক্ট পরিচালক কালাম মজুমদার জানান,নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি হওয়ার কারনে আমরা একটু অপেক্ষা করছিলাম। আগামী মাসের মাঝামাঝি সময়ে কাজটি শুরু করবো।
লালমনিরহাট সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান,উন্নত মানের সড়ক নির্মাণের কাজ হাতে নিয়েছে সরকার। টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। রিলায়েবল বিল্ডার্স লিমিটেড কাজটি পেয়েছে। কিন্তু কেন যেন তারা এখনো কাজটি শুরু করতে পারেনি। দ্রুত কাজগুলো শুরু করার জন্য অফিসিয়ালি চিঠি দেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজটি শেষ করার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net