ঢাকা   ১২:০০:৩১ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

আসকান প্রপার্টিজ লিমিটেড ম্যানেজার মামুনুর রশিদের বিদায় সংবর্ধনা

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান আসকান প্রপার্টিজ লিমিটেড’র ম্যানেজার মাওলানা মামুনুর রশিদের বিদায় সংবর্ধনা আয়োজন করেছে কম্পানি।চট্টগ্রাম নগরীর বহাদ্দরহাট কাশবন রেষ্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষক ও কবি মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা।

আসকান প্রপার্টিজ লিমিটেড’র চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম নওয়াব, ফ্ল্যাট ওনার হাঃ মোঃ হাসেম।

সমাজ সেবক নুরুল আবছার, সাবেক ম্যানেজার কাজী জিয়াউল হক, প্রজেক্ট সুপার ভাইজার ইঞ্জিনিয়ার ইফতেখার তারেক, সহকারী ম্যানেজার আব্দুল্লাহ সরোয়ার, ব্যবসায়ী ও সংগঠক মাওলানা শিবলী নোমানী, সাংবাদিক কে এম ইউসুফ, সমাজ সেবক মোঃ পারভেজ, কোম্পানির ঠিকাদারগণ ও কর্মচারীবৃন্দ এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় অতিথিদের, আলোচনার পর কোম্পানির চেয়ারম্যানসহ অতিথিগণ সম্মিলিতভাবে তার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন। পরে বিদায়ী কর্মকর্তা মামুনুর রশিদ নিজ অনুভূতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি