ঢাকা   ০১:১৭:০৩ এএম, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার: হাফিজ ইব্রাহিম এমপি কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার

খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পর্যটক বাহি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পর্যটক বাহি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয় আরো তিনজন আহত। নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা থেকে খৈইয়াছড়া ঝরনা দেখতে আসা পর্যটক।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী যাওয়ার সময় খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় পর্যটকরা ঝর্ণা দেখে ফেরার সময় ঢাকা থেকে আসা মহানগর প্রভাতী মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলার এসিল্যান্ড জামিউল হিকমা, মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।
জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান শুক্রবার দুপুর একটার সময় একটি পর্যটক বাহির মাইক্রোবাস রেল লাইন ক্রস করলে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বড়তাকিয়া রেল স্টেশনের এখানে রাখা হয়েছে। নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা বাসিন্দা নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি