ঢাকা   ১০:৪৮:১৯ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং ৬৫ পরিবার পাচ্ছেন সুখের ঠিকানা

আবদুল আলী।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে নির্মিত ঘর উদ্ধোধন এবং উপকারভোগীদের মাঝে হস্তান্তর বিষয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের প্রস্তুতি নিযে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার।

১৯ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং উপজেলা নির্বাহী অফিসার( অঃ দাঃ) রক্তিম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন,বাংলাদেশে ১ জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় ৩য় পর্য়ায়ে ২য় ধাপে গুইমারা উপজেলার ৬৫ টি পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে।

আগামী ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আবদুল আলী, কোষাধ্যক্ষ শাহ আলমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি