1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চীনের মহাকাশ-গবেষণাগার ওয়েন থিয়ান-ওয়াং হাইমান ঊর্মি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

চীনের মহাকাশ-গবেষণাগার ওয়েন থিয়ান–ওয়াং হাইমান ঊর্মি

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৭০ বার

চীনের মানববাহী মহাকাশ কার্যালয়ের তথ্য অনুসারে, বেইজিংয় সময় গতকাল (রোববার) দুপুর ২টা ২২ মিনিটে লংমার্চ-৫বি রিমোট সেন্সিং পরিবাহক-রকেটের সাহায্যে ‘ওয়েন থিয়ান’ নামক মহাকাশ-গবেষণাগারটি চীনের হাইনান প্রদেশের ‘ওয়েন ছাং’ মহাকাশ উত্ক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়। প্রায় ৪৯৫ সেকেন্ড পর, ‘ওয়েন থিয়ান’ রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে।

এদিন ‘ওয়েন ছাং’ উত্ক্ষেপণকেন্দ্র ছিল সূর্যের আলোয় ঝলমল। জনতার উল্লাসের মধ্যে লংমার্চ-৫বি পরিবাহক-রকেটের সাহায্যে ‘ওয়েন থিয়ান’ মহাকাশ-গবেষণাগার মহাকাশের পানে ছুটে যায়। উত্ক্ষেপণ দেখতে শানসি থেকে আসেন জনাব সু। তিনি সাংবাদিকদের বলেন,
“আমি খুব উত্তেজিত। কারণ, ‘ওয়েন থিয়ান’ সফলভাবে উতক্ষেপিত হয়েছে। এটি চীনের মহাকাশকেন্দ্রের জন্য একটি বড় পদক্ষেপ। গ্রীষ্মের ছুটিতে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এই ঐতিহাসিক ঘটনা উপভোগ করতে এসেছি।”
চীনের সিছুয়ান প্রদেশের মিয়ান ইয়াং শহরের জনাব চিয়াং সাংবাদিকদের বলেন, “সবাই বলে যে, ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি উত্ক্ষেপণ দেখা টিভি-র দৃশ্যের মতো নয়। আমরা জাতীয় পতাকা হাতে এখানে এসেছি, নিজেদের আনন্দ প্রকাশ করার জন্য।

উত্ক্ষেপিত ‘ওয়েন থিয়ান’ মহাকাশ-গবেষণাগার চীনের মহাকাশকেন্দ্রের প্রথম বৈজ্ঞানিক মডিউল। এটি একটি ওয়ার্কিং কেবিন, একটি এয়ারলক কেবিন, এবং একটি রিসোর্স কেবিন নিয়ে গঠিত। এর মোট ওজন প্রায় ২৩ টন। এটি মূলত মহাকাশচারীদের অবস্থান, প্রস্থান কার্যক্রম, ও মহাকাশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি, মহাকাশকেন্দ্র ব্যবস্থাপনার জন্য এটি ‘থিয়ান হ্য’ মূল কেবিনের ব্যাকআপ হিসাবে ব্যবহার করা যেতে পারে। ‘ওয়েন থিয়ান’-এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনায় মহাকাশ বিজ্ঞান গোষ্ঠীর পঞ্চম একাডেমির স্পেস স্টেশন সিস্টেমের উপ-প্রধান ডিজাইনার লিউ কাং বলেন, ‘ওয়েন থিয়ান’ ৫ মিটার লম্বা একটি রোবটিক হাত নিয়ে গেছে। এটি ছোট ও নির্ভুলভাবে কাজ করতে পারে। তিনি আরও বলেন, “এটি ছোট ছোট যন্ত্রপাতি নিয়ে কাজ করতে পারে ও তুলনামূলকভাবে সূক্ষ্ম কাজ সম্পাদন করতে পারে। ভবিষ্যতে, একে ১৫ মিটার দীর্ঘ রোবটিক বাহুতে রূপান্তর করা যেতে পারে।”
‘ওয়েন থিয়ান’ মহাকাশকেন্দ্রের সঙ্গে সংযুক্ত হবে। শেনচৌ-১৪ মহাকাশচারীরা পরে ‘ওয়েন থিয়ান’-এর প্রবেশ করবেন। ৪টি গবেষণা-ক্যাবিনেট ও ২২টি এক্সট্রাভেহিকুলার লোড অ্যাডাপ্টারসহ ‘ওয়েন থিয়ান’ যেন মহাকাশে একটি বড় বৈজ্ঞানিক গবেষণাগার। চীনের বৈজ্ঞানিক একাডেমির অ্যাপ্লিকেশন কেন্দ্রের গবেষক ও মনুষ্যবাহী মহাকাশ অ্যাপ্লিকেশন সিস্টেমের উপ-প্রধান প্রকৌশলী লুয়ে ছুং মিন লাইফ ইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ক্যাবিনেটসম্পর্কিত আলোচনায় বলেন, “লাইফ ইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট ক্যাবিনেটে মহাকাশে বিভিন্ন জীবের বড় হওয়ার বা বেড়ে ওঠার প্রক্রিয়া নিয়ে গবেষণা করা হবে। বিভিন্ন উদ্ভিদের বীজ, চারা, গাছপালা এবং ছোট আকারের প্রাণী নিয়ে মহাকাশ-পরিবেশে গবেষণা করবেন নভোচারীরা। তারা দেখার চেষ্টা করবেন জীবের বৃদ্ধি, বিকাশ, ও বিপাকে মাইক্রোগ্রাভিটির প্রভাব কেমন।”

আগামী কয়েক মাসের মধ্যে, মহাকাশকেন্দ্রে পাঠানো হবে দ্বিতীয় মহাকাশ-গবেষণাগার ‘মেং থিয়ান’। এরপর মহাকাশকেন্দ্রটি ‘T’ আকৃতির হবে এবং চীনের মহাকাশকেন্দ্র গড়ে তোলার কাজ সম্পন্ন হবে।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net