1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়ার শপথ গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চৌদ্দগ্রামের আলকরা ইউপি চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়ার শপথ গ্রহণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৫৫ বার

কুমিল্লা চৌদ্দগ্রামের ১৪নং আলকরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাইন উদ্দিন ভূঁইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: কামরুল হাসান।

সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (ডিডিএলজি) শওকত উসমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কানিজ ফাতেমা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো: সালাউদ্দিন ভূঁইয়া, আলকরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিয়া উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শামীম তৈইমুর মাইকেল, আলকরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন নয়ন বাঙ্গালী, সহ-সভাপতি ও ইউপি সদস্য আব্দুল আউয়াল সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ ও ইউপি সদস্য মির্জা আলী হোসেন, যুবলীগ নেতা গোলাম সারওয়ার জাসেদসহ আলকরা ইউপি’র সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শপথ অনুষ্ঠানে বক্তব্যে জেলা প্রশাসক মো: কামরুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবা প্রদানের মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net