1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এলজিইডি’র উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চৌদ্দগ্রামে এলজিইডি’র উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩১৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জন্য ঘোষিত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২২ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন এর নির্দেশনায় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী স্ব-স্ব কার্যালয়ে কর্ম-পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম যেমন: অকেজো মালামাল নিষ্পত্তিকরণ, নথি বিনষ্টকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থাসহ নানামুখী কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, কার্য সহকারীবৃন্দ, হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজারসহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, চত্ত্বরের বিভিন্ন স্থানের খানাখন্দ মাটি দিয়ে ভরাটকরণ, অফিস কক্ষের ফাইলপত্র ঘোচানো এবং ত্রুটিযুক্ত আসবাবপত্র মেরামত, অফিসের সৌন্দর্য্য বর্ধনে টবজাত ফুলের চারা রোপনসহ সামগ্রীকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net