1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

চৌদ্দগ্রামে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৭৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থাকেন্দ্রের উদ্যোগে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে ‘বিলকিছ আলম পাঠাগার’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও কবি মিনার মনসুর। প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এইচ আর হারুন। সভা প্রধান ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নজরুল গবেষক অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ, চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, কুমিল্লা জেলা সরকারি গ্রন্থাগার মোহাম্মদ নাফিস সাদিক শিশির।

‘বিলকিছ আলম পাঠাগার’ এর প্রতিষ্ঠাতা কবি ইমরান মাহফুজের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী, ধনুসাড়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আবদুল জলিল, মিয়াবাজার ডিগ্রি কলেজের প্রভাষক শরীফুল ইসলাম, চৌদ্দগ্রাম সরকারি পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নান্টু চন্দ্র দেবনাথ, কবি আমজাদ হোসাইন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net