1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দাওয়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

দাওয়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

আনোয়ারুল আজিম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩০৯ বার

পরিবারের সদস্যদের নিয়ে স্বজনদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী লাশ হয়ে বাড়ি ফিরছেন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের চন্দনা বাজারে মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ জাবেদ (৩৭) একজন ব্যবসায়ী তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বড় বাড়ির মাওলানা হাবিবুর রহমানে ছেলে এবং খিলা ১নং ওয়ার্ডের বর্তমান ফারুক মেম্বারের সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানায় , মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার থেকে সিএনজি করে আবু ইউসুফ জাবেদ তার পরিবারের ৪/৫ জন সদস্যদের নিয়ে নাঙ্গলকোট আত্নীয়ের বাড়ি দাওয়াত খেতে যাচ্ছিলেন।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে আসলে সিএনজি থেকে সদস্যরা নেমে পড়েন। আবু ইউসুফ জাবেদ তখন সিএনজি পাশে দাঁড়িয়ে চালকের সাথে কথা বলতেছিলো। এসময় নোয়াখালী থেকে আসা কাভার্ড ভ্যানের সিএনজি পিছনে ধাক্কায় দিলে ঘটনাস্থলে আবু ইউসুফ জাবেদ মারা যায়।

খবর পেতে লাকসাম হাইওয়ে থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
পুলিশের এসআই জসিম উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি এতে একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
লাকসাম হাইওয়ে থানার ওসি কাইয়ুম চৌধুরী ঘটনার সত্যতা নিষ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net