ঢাকা   ০১:৩০:৪৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

দূর্নীতিবাজ ও স্বার্থান্বেষী সাংবাদিকদের তালিকা করে অবাঞ্চিত ঘোষণার ডাক দেয়া হবে’

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক স্টিয়ারিং কমিটির সভা রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলের নির্বাহী পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকতের সভাপতিত্বে ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সম্পাদক রাষ্ট্রের অন্যতম আইন কর্মকর্তা এডভোকেট আবিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নাসির উদ্দিন তোতা, নুর উদ্দিন আহমদ, অ্যাডভোকেট যীশু রায় চৌধুরী, প্রদীপ নন্দী, বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ।

সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয় দীর্ঘ ১৪ বছর হলেও চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকায় চট্টগ্রামের ৬৭ জন সাংবাদিক ও তাদের পরিবার ফ্ল্যাট বুঝে না পেয়ে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এই ৬৭ জন সাংবাদিকই তাদের অর্থ দিয়ে সিডিএ থেকে জায়গা খরিদ করে কয়েকজন সাংবাদিকের মধ্যস্থতায় একটি ডেভলপার কোম্পানীকে সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির মাধ্যমে উন্নয়ন ও ফ্ল্যাট নির্মাণের জন্য প্রদান করে। ফ্ল্যাট বুঝিয়ে দেবার চুক্তিমতে সময়ের বাধ্যবাধ্যকতা থাকলেও তা দেয়া হয়নি। অধিকন্তু, কতিপয়, দুরাচারী, দুর্নীতিবাজ, স্বার্থান্বেষী সাংবাদিক পরোক্ষভাবে ডেভলপার কোম্পানীর পক্ষ নিয়ে ফ্ল্যাট মালিক সতীর্থ ও মুরব্বী সাংবাদিকদের অনেক ক্ষতি করেছে। এই ঘৃণ্য অর্থলোভী, স্বার্থান্বেষী সাংবাদিকদের তালিকা প্রস্তুত করে তাদের অবাঞ্চিত ঘোষণা করতে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় কল্পলোক মিডিয়া টাওয়ারে বরাদ্দপ্রাপ্ত ফ্ল্যাট মালিক সাংবাদিকদের দুঃখ-দূর্দশা লাঘব করার জন্য বিশ্বস্ততার সাথে মূলধারার সাংবাদিক সংগঠনের যারা সহযোগিতা করবে তারা বিভিন্ন পর্যায়ে সফলকাম হবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। সভায় আগামী আগস্ট মাসের মধ্যে কল্পলোক মিডিয়া টাওয়ার সাংবাদিক ফ্ল্যাট মালিক, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীদের নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়াও আদালতে চলমান মামলার বিষয়েও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি