1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৩৫ বার

“ঐক্য যেখানে, বিজয় সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁয় ২০১৮সালে পথচলা শুরু করে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকেই এসোসিয়েশনটি নওগাঁয় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুরে নওগাঁয় সংবর্ধনা এবং ক্যারিয়ার প্লান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, এসোসিয়েশনের উপদেষ্ঠা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সখিনা সিদ্দিক, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাশেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মনজুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফারহানা ফারুক তন্দ্রা প্রমুখ।

ইউএস বাংলা এয়ার লাইন্সের জিএম এবং এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং সাদিয়া রশ্মি সূচনার উপস্থাপনায় অনুষ্ঠানে ২০২০-২১শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, পিএইচডি ডিগ্রি অর্জনকারী, বিসিএস কর্মকর্তাবৃন্দ, ২০২০-২০২১সালে যোদানকৃত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ জেলার মোট একশত ত্রিশজন মেধাবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও জেলার যে সব কৃতি শিক্ষার্থীরা দেশ ও বিদেশের মাটিতে লেখাপড়া ও চাকরী করে দেশ ও নওগাঁর ভাবমুর্তিকে উজ্জ্বল করেছে তারা তাদের জীবনের ক্যারিয়ার প্লান তুলে ধরেন আগামীতে যারা এই পথ অতিক্রম করবে তাদের উদ্দেশ্যে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net