1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে আরো ৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে সরকারিঘর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে আরো ৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে সরকারিঘর

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৬৮ বার

সারাদেশের ন্যায় মানিকছড়িতেও ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে আরো ৬২ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধনী উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসনের নানা প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে একজনও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে মানিকছড়ি উপজেলাতেও ৬৩৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবো ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই পর্যায়ে উপজেলায় ৬২ জন উপকারভোগীর হাতে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমাসহ সাংবাদিক মো.ইসমাইল হোসেন, মো.রবিউল হোসেন, মো.মোক্তাদীর হোসেন, মো. আলমগীর হোসেন, এম. জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net