1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে জীবনের নিরাপত্তা চেয়ে প্রবাসী’র সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মীরসরাইয়ে জীবনের নিরাপত্তা চেয়ে প্রবাসী’র সংবাদ সম্মেলন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫৯ বার

মীরসরাইয়ে এক সৌদি প্রবাসী’র জীবনের নিরাপত্তা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। ৩১ জুলাই (রবিবার) দুপুরে মীরসরাই উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিউল্লাহ (শিশু মেম্বার) এর ছেলে নাছির উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি দীর্ঘ ১৯ বছর জীবিকার তাগিদে প্রবাসে জীবন-যাপন করছি। কয়েক বছর পর পর দেশে ছুটিতে আসি। গত ২৩ জুলাই একই এলাকার নিহত সাবেক ইউপি সদস্য আবুল কাশেম এর স্ত্রী ফাতেমা বেগম এবং তার ছেলে তারেক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আমার বাড়ীতে এসে আমার পরিবারের উপর হামলা করার চেষ্টা করে। এই সময় তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়।

পরে তারা বিভিন্ন ব্যাক্তির মাধ্যমে আমাকে জানে মেরে ফেলবে এবং আমার প্রবাস যাওয়া বন্ধ করে দেবে বলে হুমকি ধমকি প্রদান করে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত ইউপি সদস্য কাশেম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য বেলাল মেম্বার আমার নিকটাত্মীয় হয়। আত্মীয়তার সুবাধে তাদের পরিবারের সদস্যগণ আমার বাড়ীতে যাতায়াত করে। এর জের ধরে কাশেম মেম্বারের পরিবারের লোকজন আমার পরিবার এবং আমাকে সন্দেহ করে আমাদের উপর নানা ভাবে হয়রানী ও হামলা চালানোর চেষ্টা করে। আমি একজন প্রবাসী হিসেবে বর্তমানে আমার প্রবাস যাত্রা অনেকটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। বর্তমানে আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি। এছাড়া আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপ-প্রচার চালানো হচ্ছে। আমি আপনাদের লেখনির মাধ্যমে আইনগত প্রতিকার পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এ বিষয় মীরসরাই থানায় সাধারণ ডায়েরী করতে গেলে পুলিশ ডায়েরী গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মর্জিনা আক্তার, আর শিশু সন্তান মিশকাতুল মারওয়া ও মিফতাহুন।

এই বিষয়ে ১৬নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগত আছি।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, তারা আমার কাছে সাধারণ ডায়েরী করতে আসছিলো। আমি বলেছি প্রাথমিক তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net