1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে যুবলীগ নেতার পুকুর পাড়ের গাছ কেটে ফেলার অভিযোগ মুক্তিযোদ্ধা সন্তানের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

রাউজানে যুবলীগ নেতার পুকুর পাড়ের গাছ কেটে ফেলার অভিযোগ মুক্তিযোদ্ধা সন্তানের বিরুদ্ধে

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২১৮ বার

রাউজানে মুক্তিযোদ্ধা সন্তান কামরুল হুদা পাভেলের বিরুদ্ধে যুবলীগ নেতা নসির উদ্দিনের পুকুর পাড়ের গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।যুবলীগ নেতা নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরীর সন্তান কামরুল হুদা পাভেল তার দাদা মরহুম নজমুল হুদা চৌধুরীর নামে সড়কের পাশে আমার পুকুর পাড়ের ফলজ গাছ কেটে ফেলেছে।এ ব্যাপারে নাসির উদ্দিন রাউজান থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছেন।এ ব্যাপারে রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু জাফর চৌধুরী বলেন, আমার পৈতৃক জমির উপর দিয়ে নির্মান করা আমার পিতা মরহুম নজমুল হুদা চৌধুরীর নামে সড়কের পাশে নাসির উদ্দিনের পুকুর।পুকুর পাড়ে সড়কের পাশে রোপন গাছগুলোর ডাল সড়কের উপর এসে পড়ায় বৃষ্টি হলে সড়কের উপর গাছের ডাল থেকে গাছের পাতা ও পানি পড়ে সড়কটি ক্ষতি হচ্ছে।একাধিকবার সড়কের উপর আসা গাছের ডালগুলো কাটার জন্য বলা হলে ও ডালগুলো কাটেনি নাসির উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। গত ১৬ জুলাই শনিবার ও ১৭ জুলাই রবিবার আমার সন্তান কামরুল হুদা পাভেল দুইজন শ্রমিক দিয়ে সড়কের পাশে আগাছা পরিস্কার করার সময়ে নাসিরের বড় ভাই আরিফকে বলে পুকুরের পাড়ের গাছের যে সব ডাল সড়কের এসে পড়েছে তা কাটা হয়। সড়কের পাশে আগাছা পরিস্কার করার সময়ে নাসির উদ্দিন এসে অকথ্যভাষায় গালিগালাজ করে আগাছা পরিস্কার কাজের শ্রমিকদের মারধর করে। এঘটনার বিষয়ে আমি রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net