1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে জমি বিরোধের জের ধরে নারী শিশুসহ হামলায় আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

শ্রীনগরে জমি বিরোধের জের ধরে নারী শিশুসহ হামলায় আহত ৫

শ্রীনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৩৩ বার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারী শিশুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাও গ্রামের মৃত সোনা ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক ফকির (৭০), ছেলে আমিনুর(৩৩), মেয়ে নাসরিন আক্তার (৪৫), পুত্রবধু হাবিবা(২৩) ও নাতি জুবায়ের(১৪) গুরুতর আহত হয়।
এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক ফকিরকে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

ভুক্তভোগী নাসরিন আক্তার বলেন, উপজেলার ভূমি কর্মকর্তারা সরকারি জায়গা দখল মুক্ত করার উদ্দেশ্যে ঘর সরিয়ে ফেলার নির্দেশ দেন। এরপর থেকে তাপস মোল্লারা বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সময় অকাট্য ভাষায় গালাগালি দিয়ে আসতেছিল। শুক্রবার সকাল ১০ টায় আমি বাথরুমে যাওয়ার সময় হঠাৎ মৃত লুৎফর মোল্লা ছেলে তাপস মোল্লা (৫০), স্বপন মোল্লা (৪৫), লিংকন মোল্লা (৪২), তাপস মোল্লার ছেলে মিলন মোল্লা (২৮) ও রবিন (২৪) সহ ৪০/৫০ জন আমাকে মারধরকরেন। আমার চিৎকার শুনে আমার পরিবারের লোকজন এগিয়ে আসলো তাদের উপর দেশীয় অস্ত্র দা, কুড়াল, ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত ভাবে আহত করেন। স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসলো সন্ত্রাসীরা পালিয়ে যান।

এ ব্যাপারে শ্রীনগর থানায় নাসরিন আক্তার বাদী হয়ে একটি অভিযোগ অভিযোগ করেন।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান বলেন, আমরা এখনো অভিযোগ পাইনা। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net