1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক আবদুল আলীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও সমবেদনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সাংবাদিক আবদুল আলীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও সমবেদনা

মাহামুদুল হাসান হৃদয়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৩০ বার

গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি ও আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আবদুল আলীর পিতা সুরুজ মিয়া গতকাল ১১ জুলাই নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।দুই পুত্র,দুই কন্যা,নাতী-নাতনী,পরিবার-পরিজন,শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

১১ জুলাই সোমবার ১০টা ৩০মি: বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে নামাজের জানাযা শেষে পারিবারিক কবস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,গুইমারা থানার এস আই মো.আল আমিন,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ,গুইমারা প্রেসক্লাবের সদস্য,গুইমারা জামে মসজিদের ইমাম ক্বারী ওসমান গনী,গুইমারা দালিখ মাদ্রাসার সুপার জায়নুল আবদীন, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক কর্মীসহ এলাকার জনসাধারণ জানাযায় অংশগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,গুইমারা প্রেসক্লাব।এক শোক বার্তায় গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।এদিকে আবদুল আলীর বাড়িতে উপস্থিত হয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গুইমারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেমং মারমা ও হাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net