1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩০৭ বার

বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত’ পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২’।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম -৪ আসনের সংসদ জনাব আলহাজ্ব দিদারুল আলম এর হাত থেকে মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য সফল উদ্যোক্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন এস এম ইন্টিগ্রেটেড এগ্রোর স্বত্বাধিকারী এস এম আল মামুন এছাড়া মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানিক পর্যায়ে ইপসা এবং সফল মাছচাষী হিসেবে বাড়বকুন্ডের আবদুল আলিমকে পুরস্কৃত করা হয়। সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আওতায় সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়।

পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যজীবীদের মাঝে ১০০ কেজি মাছের পোনা ও ৩০০ কেজি মাছের খাদ্য মৎস্য উপকরণ হিসেবে বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল আলম; প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুর উদ্দিন উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার; উপজেলা যুব, সমাজসেবা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net