1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অশোক দাশ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৭১ বার

সীতাকুণ্ডে বিশ্ব জনসংখ্যা দিবস ২২ইং উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম। উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুনের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদেরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইউএনও মোঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান মোঃ সাদাকাত উল্লাহ মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন ডা. নার্গিস সুলতানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রনসহ নানা মুখী তৎপরতা চালিয়ে যেতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো বাল্যবিবাহ বন্ধ করা। নইলে সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশে এখন জনসংখ্যা সাড়ে ১৬ কোটি। একসময় দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। বর্তমান সরকার শুরু থেকেই দুই সন্তান নীতিসহ নানান পদ্ধতিতে নিয়ন্ত্রনে সফলতা এনেছে। সরকারের সহযোগি হিসেবে সক্রিয় ভূমি রাখায় এজন্য অবশ্যই পরিবার পরিকল্পনা বিভাগকে ধন্যবাদ দিই আমি। আশা করি তারা ভবিষ্যতেও এভাবে কাজ করে প্রশংসা কুড়াবে। সভা শেষে এ বিষয়ে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net