ঢাকা   ০১:২৯:৫৫ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

হাটহাজারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট হাটহাজারী উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা আজ বিকেল ৩টায় হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের ফাইনাল খেলায় ফটিকা রহমানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়দুয়ারা কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে খেলবে।

বঙ্গমাতা ফুটবলে মেয়েদের খেলায় আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে ফতেয়াবাদ রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করবেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের এই ফাইনালে সভাপতিত্ব করবেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

এতে সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগের আহবান জানিয়েছেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি