ঢাকা   ১১:৪০:১৪ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

হাটহাজারীর ৬০ গৃহহীন পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩১০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক হাটহাজারীতে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন হতে যাচ্ছে কাল বৃহস্পতিবার।

এ উপলক্ষে উপজেলা হলরুমে প্রেস ব্রিফিং আয়োজন করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের সভাপতিত্বে ব্রিফিংয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান এবিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সাংবাদিকদের সামনে। তিনি বলেন- মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক হাটহাজারীতে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পৌরসভায় ২৪টি এবং পশ্চিম আলমপুর এলাকায় ৩৬টিসহ মোট ৬০টি ঘর দেয়া হচ্ছে।

এই ঘর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হচ্ছে, যা আগামীকাল বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশের মতো হাটহাজারীতেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন। জানা যায় সারাদেশে কাল মোট ২৬ হাজার ২শো ২৯টি ঘরের দলিল হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, পূর্বে হাটহাজারীতে প্রথম পর্যায়ে ১৫টি, দ্বিতীয় পর্যায়ে ১০টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২৪টি ঘর প্রদান করা হয়েছিলো।

আগামীকাল হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য আয়োজনে অতিথি থাকবেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যান এবং মেম্বারগণ থাকবেন। প্রেস ব্রিফিংয়ে হাটহাজারীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি