1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা সাঈদীর মিথ্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খানের ইন্তেকাল। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আল্লামা সাঈদীর মিথ্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খানের ইন্তেকাল।

এম এ জব্বার ,ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৫৭ বার

পিরোজপুরের ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিম খান (৬৭) ইন্তেকাল করিয়াছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সেলিম খান পাড়েরহাটের বাদুরা গ্রামের মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ খানের ছেলে।
সেলিম খানের ভাগিনা ইয়েন তার মামার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার মামা সেলিম খান দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বর্তমানে তিনি এক সপ্তাহ ধরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। দুই দিন ধরে তিনি লাইফ সাপোর্টে থাকাবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মারা যান।
জানা যায়, মুক্তিযোদ্ধা সেলিম খান সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী থাকাবস্থায় তাকে তিনবার আদালতে হাজির করলেও তিনি সাঈদীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রদান করেননি।
মুক্তিযোদ্ধা সেলিম খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net