1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী,অপ-প্রচার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

আশুলিয়ায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী,অপ-প্রচার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৩৮ বার

ঢাকা জেলা সাভার উপজেলায় আশুলিয়ার সিনিয়র সাংবাদিক, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলমকে হয়রানী করতে কামাল(হল কামাল) ও মাসুদ(অটো মাসুদ) মানিকগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে সাজানো মিথ্যা ভুয়া মামলা দায়ের করিয়ে অপপ্রচার চালিয়ে তার মান সন্মান নষ্ট করার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া যায়।

মিথ্যা ও বানোয়াট মামলার বাদীনির যে ঠিকানা দেওয়া আছে, সেই ঠিকানায় বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় সেখানে বেবী নামে কেউ থাকেন না ।

মামলা দায়েরকালীন বেবী আক্তার যে জন্ম নিবন্ধনের কপি দেখিয়েছেন তা অনলাইনে সার্চ দিয়ে দেখা যায় এই নামে কোন লোক নাই, মুলত এটা ভুয়া কাগজপত্র, সব সাজানো।

মামলাকে কেন্দ্র করে যারা অপ-প্রচার করে যাচ্ছে তাদের কেউ বাদীনি ও তার ছবি দিতে পারেনি এতে প্রমান হয় তারা পরিকল্পিত ভাবে এই মামলা সাজিয়েছে, সম্প্রতিক আশুলিয়া রিপোর্টার্স ক্লাব থেকে বহিঃস্কার হওয়া সাঈম সরকার,অটো মাসুদ, হল কামালসহ একটি চক্র শত্রুতার বশবর্তী হয়ে এ ধরনের মামলা করেছে।

এ ব্যাপারে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম বলেন, যদি কেউ মামলার বাদী বেবী আক্তারের সন্ধান দিতে পারে তাকে নগদ এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

এছাড়া কামাল, মাসুদ ও সাঈম সরকার এর বিরুদ্ধে আশুলিয়া থানায় ও ডিবি অফিসে ৪টি মামলা চলমান ও ৩টি জিডি করা আছে, মিথ্যা সাজানো মামলা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এধরনের মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনিবাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী মানুসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরাও।

তারা অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীও করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net