ঢাকা   ০২:২৩:২৯ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

ঈদের আগে লাকসাম- মুদাফরগঞ্জ সড়ক ও জনপদে অবৈধ স্থাপনা উচ্ছেদ দোকান না ভেঙে আমাদের আগুন দিয়ে পুড়িয়ে দিন

এম,এ মান্নান:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩১২ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্যার ঈদের আগে এভাবে আমাদের ব্যবসা ও বসতবাড়ি ভেঙে না দিয়ে ঈদের পরে ভাঙ্গন স্যার, আমরা এখন কোথায় যাবো থাকবো কোথায়! এ কথাগুলো ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেন ভুক্তভোগীরা।
ঈদের আগেই লাকসামে সড়ক ও জনপদ সড়কে মুদাফরগঞ্জ বাজার ও লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের দুই পাশে গড়ে উঠা
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন।
একদিকে সড়কের দুই পাশে চলছিল বুলডোজার অন্যদিকে কান্নায় বুক চাপড়াচ্ছিলেন কয়েকজন নারী-পুরুষ ও সাধারণ ব্যবসায়ীরা। বুলডোজার যেন তাদের বুকের উপর দিয়েই যাচ্ছে। তাদের আকুতি, দোকান না ভেঙে আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিন। অনড় অবস্থানে থাকা প্রশাসন পুলিশের সহায়তায় দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মুদাফরগঞ্জ বাজার পুরাতন সিএনজি স্ট্যান্ড থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্ব দেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান এবং সড়ক জনপদ বিভাগ অধিদপ্তরের কর্মকর্তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাাাফরগঞ্জ
বাজারে সড়ক ও জনপদ সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ ভাবে প্রভাবশালীরা বিভিন্ন পাকা ও আধাপাকা দোকান নির্মাণ করেছেন। এছাড়াও লাকসাম- মুদাফরগঞ্জ পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক এলাকাজুড়ে নির্মাণ করা এসব দোকানপাট ভাড়া দিয়ে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মুদাফরগঞ্জ বাজার পুরাতন সিএনজি স্ট্যান্ড ও খুন্তা বাজার এলাকায় বুলডোজার দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
মুদাফরগঞ্জ বাজারের ব্যবসায়ী মহিন, ইদ্রিস ও কামাল হোসেন বলেন, সড়ক ও জনপদ সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ ভাবে বিভিন্ন পাকা ও আধাপাকা দোকান নির্মাণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা আমি স্বাগতম জানাই প্রশাসনকে, তবে এ অভিযান ঈদের পরে করলে ভালো হতো। এখন শত-শত ব্যবসায়ীরা পথে বসে যাবে। অপরদিকে খুন্তা বাজারের
আলেয়া আক্তার, মনির হোসেন, জহির হোসেন,ইমাম আলী,ফারুক, সহেল, মা কোকারিস ওয়াদুদ, ইলিয়াস পাটোয়ারী ও নোয়াপাড়া বাজার আবদুল ছাত্তার,আবুল কালাম বলেন, সোমবার রাতে মাইকিং করে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করেন প্রশাসন। সড়ক ও জনপদের জায়গায় দখল বিষয়টি প্রশাসন ঈদের আগেই ভাংচুর করায় শতশত মানুষ এখন কোথায় যাবো। কেমনে সন্তানদের নিয়ে রাতে থাকবো। আমাদের মাঝে ঈদ আসেনি ঈদ বড়লোকের জন্য। এ সড়কে অনেক প্রভাবশালীদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওইসব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় নাই।আমরা গরিব তাই প্রশাসন আমাদের উপরে অভিযান চালানো হয়েছে।
লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার পরে মহাসড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধণের কাজ করা হবে। এ অভিযানে সড়ক ও জনপদের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সড়ক জনপদ উপ-বিভাগের প্রকৌশলী শফিকুর রহমান ভূইয়া জানান, কুমিল্লা-চাঁদপুর সড়কের
মুদাফরগঞ্জ বাজারে এবং লাকসাম-মুদাফরগঞ্জ সড়কে তাদের অভিযান চলবে এবং এ অভিযানে শতাধিক মতো অবৈধ দোকান ভাঙা হবে, এর মধ্যেকয়েকটি বহুতল ভবনও ভাঙা যেতে পারে। অভিযানে এ পর্যন্ত শতাধিক দোকান ভাঙা হয়েছে। সওজ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধ দখলদার, অবৈধ স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি