1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক মৃত্যুফাঁদ, যে কোন সময় জীবনের প্রদীপ নিভে যায় যেখানে... - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি 

এক মৃত্যুফাঁদ, যে কোন সময় জীবনের প্রদীপ নিভে যায় যেখানে…

” নিরাপদ সড়ক চাই – নিরাপদ চন্দনা বাজার চাই ”

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪১৯ বার

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা একটি বাজার। যেখানে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। গত কিছুদিন আগে এখানে একজন কিন্ডারগার্টেন এর ছাত্র, একজন কিন্ডারগার্টেন এর ছাত্রী, একজন কলেজ ছাত্রী মারা যায় এরপর একজন ব্যবসায়ী মারা গেছে। পূর্বেও বহুজন হত হয়।

এখানে ১টি উচ্চ বিদ্যালয়, ১টি প্রাইমারি স্কুল, ১টি কিন্ডারগার্টেন, ১টি ইউনিয়ন পরিষদ,১টি মাদরাসা ১টি হাসপাতাল থাকায় প্রতিদিন শত শত শিশু, নারী ও মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে সড়ক পারাপার করছে। যার কারনে এ নিরীহ পথচারীরা উচ্চ গতির গাড়ির কবলে প্রাণ দিচ্ছে। অনতিবিলম্বে সড়কের কাজ শেষ করে সড়কের উপরে ফুটওভার ব্রীজ নির্মাণ অতীব জরুরি হয়ে পড়েছে।

এ বাজারের অংশে একটি উচ্চ বিদ্যালয়, বাজারের ব্যবসায়ী ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা, সড়কও জনপথ বিভাগের মধ্যে জমি নিয়ে মামলা জটিলতা থাকায় রাস্তার কাজ শেষ হয়ে হয় নি। যার কারনে দক্ষিণ ও উত্তরে ৪ লেন থাকলেও এখানে দিয়ে ২ লেন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ মোড়। যার কারনে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। অনতিবিলম্বে সকল পক্ষ এ বিষয়টি সমাধান করে রাস্তার কাজ শেষ করা উচিত।

এ ছাড়া ৪ লেন হওয়ায় দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান উচ্চ গতিতে চলছে। নির্দিষ্ট গতিসীমা কেউই মানছে না। যার ফলে সড়কে চলাচলরত অবৈধ সিএনজি, অটোরিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং নিরীহ যাত্রীরা প্রাণ দিচ্ছে। অনতিবিলম্বে এ রুটে সিএনজি, রিক্সার পরিবর্তে মিনিবাস চালু করা জরুরি।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, অবৈধ ও উচ্চ গতির গাড়ির বিরুদ্ধে নজরদারি খুবই জরুরি।

আশা করি প্রশাসন এ সকল বিষয়ে নজর দিয়ে আমাদের সুন্দর জিবন জাপনে সহায়ক হবেন।

ইমাম হোসেন
চেয়ারম্যান।
মদিনা সুপার শপ।
চন্দনা বাজার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net