1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি 

চৌদ্দগ্রামে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের গৃহ হস্তান্তর

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৮৪ বার

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও জমির কবুলিয়তনামা দলিল হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম, মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাসুম, এ কে খোকন, ফখরুল আলম ফরহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, সাব-রেজিস্টার সালাহউদ্দিন আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগম, নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহাদাত হোসেন, বিআরডিবি কর্মকর্তা আতাউর রহমান, আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আকতার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net