1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে এমপি মেরীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

তিতাসে এমপি মেরীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০৪ বার

কুমিলা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে তিতাস উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা দশটায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ জারু মিছিল বের হয়ে গৌরীপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে তিতাস থানা ভবনের সামনে গিয়ে এক প্রতিবাদ সভা করেন জারু মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দরা।

উপজেলা আওয়ামীলীগের জেষ্ট্য সহ- সভাপতি মুন্সি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী গত ৫ জুলাই বিকেলে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ত্রাণ বিতরণ করেন। এই ত্রাণ বিতরণকে উপহাস করে এবং সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে ইংকিত করে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার তার ফেইসবুক আইডি থেকে অশ্লীল ভাষা লিখে পোস্ট করে।

তারই প্রতিবাদে তিতাস উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে জারু মিছিল করে এবং অবাঞ্ছিত ঘোষণা করে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে পারভেজ হোসেন সরকাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নতুবা তিতাসে প্রবেশ করতে দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সদস্য সচিব দেওয়ান মো.জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমূখ।

এবিষয়ে পারভেজ হোসেন সরকার বলেন, আমি গত মঙ্গলবার করোনার বুস্টার ডোস নিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকায় আছি, আজ সকালে জানতে পাই আমার স্ট্যাটাস নিয়ে এতো কিছু। আমার স্ট্যাটাসটি পড়লে আপনারা বুঝতে পারবেন আমি এমপি মহোদয়কে নিয়ে স্ট্যাটাস দেইনি। আমি আমার নিজেকে নিয়েই স্ট্যাটাস দিয়েছি।

তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্যকে জরিয়ে যে এগুলো করছে, আমি মনে করি রাজনৈতিক উদ্দ্যশ্য প্রনোদিত এবং সামনে তিতাস উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এই সম্মেলনকে ঘিরেই গোলা পানিতে মাছ শিকার উপক্রম। তবে আমি সুস্থ হলে ঈদের পর আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net