1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

ধর্মপাশায় ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর মৃত্যু

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪০০ বার

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের সোনাজানা গ্রাম থেকে পার্শ্ববর্তী হলিদাকান্দা গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ট্রলারের ইঞ্জিনে শাড়ি পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর নাম কোহিনূর আক্তার (১৪)। সে ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সে সোনাজানা গ্রামের শাহজাহান মিয়ার ভাগ্নী ও জামালগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের শামছু মিয়ার মেয়ে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সদর ইউনিয়নের শয়তানখালী খালে ট্রলারের ইঞ্জিনে শাড়ি পেঁচিয়ে সে গুরুতর আহত হয়েছিল।

ছোটবেলায় কোহিনূর আক্তারের বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর থেকেই কোহিনূরকে শাহজাহানা মিয়াই লালন পালন করেন। কোহিনূরের মা কাজের সন্ধ্যানে ঢাকায় চলে যায়। কোহিনূর বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারে করে সবার সাথে সোনাজানা থেকে বরপক্ষের হয়ে হলিদাকান্দায় কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের যাচ্ছিল। এ সময় কোহিনূর ট্রলারের ইঞ্জিনের কাছাকাছি বসায় ইঞ্জিনের বিকট শব্দে তার খারাপ লাগছিল। তাই সে জায়গা পরিবর্তন করতে গেলে ইঞ্জিনে তার শাড়ির আচল আটকে যায়। ইঞ্জিন বন্ধ করতে করতে কোহিনূর মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা এবং শুক্রবার সকাল ৭টার দিকে তার মৃত্য হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net