1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নব-বিবাহিতসহ তিনজন নিহত আহত দুই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

নবীগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নব-বিবাহিতসহ তিনজন নিহত আহত দুই

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩১৪ বার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত আহত দুই। এ ঘটনায় গুরুতর আহত ২জনকে সিলেট প্রেরণ করা হয়েছে।শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), তার চাচী বকুল বেগম(৫৫) এবং সিএনজি চালক রব্বান মিয়া(৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম(৬২),কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়শা খাতুন চৌধুরী (৬০), ছেলে এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী সিএনজি যোগে গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার নিকটে পৌঁছা মাত্রই ঢাকা থেকে সিলেট গামী মিতালী পরিবহনের এক যাত্রীবাহী বাস ওভারটেকিং করতে গিয়ে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক রব্বান মিয়া, বকুল বেগম, ও এহিয়া চৌধুরী মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আয়শা বেগম ও রেনু বেগম চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। এহিয়া চৌধুরী মাসেক পূর্বে নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মা ও চাচীকে নিয়ে গতকাল একজন অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীমল দেব দুর্ঘটনায় ৩জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net