1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবীনগরে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২৫০ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মতিন ভূঁইয়া (সিপিএ) এর অর্থায়নে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার ( ৩১ জুলাই) দুপুরে জাফরপুর গ্রামে আব্দুল হাই ভূঁইয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নবীনগর পশ্চিম ইউনিয়নের নদী গর্ভে বিলীন যাওয়া ৩১ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার তেল ও ৪ পিছ সাবান ও নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন মতিন ভূঁইয়ার বিশ্বস্ত হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নদী গর্ভে তাদের ঘরবাড়ি, আসবাবপত্র বিলীন হয়ে গেছে। বর্তমানে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা আরো জানান, মতিন ভূঁইয়া সদূর আমেরিকা থেকেও তাদের খোজঁখবর রাখছেন এবং খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে পাশে দাড়িয়েছেন। তিনি যাতে আরো বেশি বেশি অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকতে পারেন সেজন্য মতিন ভূঁইয়া ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন হাফেজ মাওলানা মোঃ সানাউল্লাহ। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের পূর্বে দেশ, জাতির মঙ্গল কামনার্থে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net