ঢাকা   ০৮:০২:২৮ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান সাফলঙ্গা শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩১৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সাফলঙ্গা শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।১৮জুলাই সোমবার বাদে এশা রাউজান ইসলামিক মডেল স্কুলস্থ মাঠে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক ডা: শংকর দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলনা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।

বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি,মোহাম্মদ আলী মাষ্টার,সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, আলহাজ্ব মাহাবুল আলম,আবুল হাসেম,বদিউল আলম।উপস্থিত ছিলেন কাজী আসলাম,মাওলানা মহিম উদ্দিন,খোরশেদুল আলম মানিক,সেলিম উদ্দিন।প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে রাউজান উপজেলা সমন্বয়ক সাদিকুজ্জামান শফির সভাপতিত্বে ও মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সাজ্জাদকে সভাপতি,ডা: শংকর দেকে সাধারন সম্পাদক নির্বাচিত করে২১ বিশিষ্ট সদস্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সাফলঙ্গা শাখা গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি