ঢাকা   ০৫:১২:০৯ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই (চট্টগ্রাম)
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

উপজেলা সংবাদাদাতাঃ মীরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ
উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা
পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। পরে উপজেলা পরিষদের
সামনে থেকে এক বর্ণ্যাঢ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা কৃষি
অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়নে এক আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
রঘুনাথ নাহা।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় ও সিনিয়র
মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে
বক্তব্য রাখেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলি কেএম সাঈদ মাহমুদ,
উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ, মৎস্য চাষী মেজবা উল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় মৎস্য উৎপাদনকারী দেশ।
প্রত্যেক বছর মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করে বাংলাদেশ বিপুল পরিমাণ
বৈদেশিক মূদ্রা অর্জন করে থাকে। তাই মৎস্য খাতকে আরো বেশি প্রসারের জন্য
সবার সহযোগীতা প্রয়োজন। এসময় উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা
দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি