ঢাকা   ০৭:৫৫:৩১ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

মোশারফ হোসেন কাঞ্চন সভাপতি ও ফয়েজ উল্লাহ সাধারণ সম্পাদক

লাকসামে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম নবগঠিত কমিটি ঘোষণা

এম.এ মান্নানঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৪২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
সভাপতি, মোশারফ হোসেন কাঞ্চন

লাকসাম উপজেলায় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রবিবার (১৭ জুলাই) কুমিল্লা জেলা নুর জহান হোটেলে আলোচনা সভার শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কুমিল্লা জেলা (দঃ) এর লাকসাম উপজেলা নবগঠিত কমিটিতে মোশারফ হোসেন কাঞ্চন সভাপতি, রবিউল আলম মজুমদার সহ সভাপতি, ফয়েজ উল্লাহ সাধারণ সম্পাদক ও শাহজামাল খন্দকারকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

সাধারণ সম্পাদক, ফয়েজ উল্লাহ


প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কুমিল্লা(দঃ)জেলার সহ সভাপতি মোশারফ হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কুমিল্লা (দঃ) জেলার সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাকির।
বিশেষ অতিথি ছিলেন, মুদাফরগঞ্জ (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মজুমদার, এসময় আরও উপস্থিত ছিলেন,ওবায়দুল রহমান হান্নান, মেম্বার ইউনুস মিয়া, ইব্রাহীম খলীল প্রমুখ।

উল্লেখ্য লাকসাম উপজেলায় নবগঠিত কমিটি পরিচালনার জন্য চার জনের নাম উল্লেখ করে কয়েকদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কুমিল্লা (দঃ) জেলার সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি