1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৪৫০জন কৃষক পেল -বীজ, বাইসাইকেল পেল সাতমহিলা গ্রাম পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

রাউজানে ৪৫০জন কৃষক পেল -বীজ, বাইসাইকেল পেল সাতমহিলা গ্রাম পুলিশ

শাহাদন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩০৭ বার

রাউজানে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪শত ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।৫জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি বিভাগ প্রণোদনার আওতায় এসব কৃষি উপকরণ প্রধান অতিথি হিসাবে উপজেলা চত্ত্বর থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার।উপজেলা কৃষি কর্মকতা ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন।সকল ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।কৃষি অফিসের সূত্রে-২০২১-২০২২ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪৫০জন কৃষক-কৃষাণীর মধ্যে ২২৫০ কেজি বিভিন্ন উফশী জাতের বীজধান,৪৫০০কেজি ডিএপি সার,৪৫০০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।প্রতি জন কৃষক ৫ কেজি বীজধান,১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি পেয়েছে।এই অনুষ্ঠানের আগে রাউজানের১৪টি ইউনিয়নের দায়িত্ব পালনকারী দফাদার,গ্রাম পুলিশকে পোষাক,সাইকেল,টর্চলাইট,বাঁশি,জুতা দিয়েছেন উপজেলা প্রশাসন।এতে সাত জন মহিলা গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেন এমপি ফজলে করিম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net