1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

রামগড়ে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৭৯ বার

জেলার রামগড়ে বিবি খাদিজা (৫৫) নামে এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । বিবি খাদিজা গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিলো।
রোববার সকাল দশটায় রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিক (মদ কারখানা) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টুরামটিলা গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী বলে জানা গেছে।
খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান, ২১ জুলাই সকালে ঘুম থেকে উঠে মাকে খুজে না পেয়ে সর্বত্র খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে রামগড় থানায় নিখোঁজ ডাইরি করি। যার নং ৭৬৯।

স্হানীয়রা জানান, সকালে দুর্গন্ধের সূত্র ধরে রাইস টনিকের (মদ ফেক্টরি ) পরিত্যক্ত একটি রুমে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলিত লাশের খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে মধ্যবয়সী মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। লাশটি নিখোঁজ মহিলা বিবি খাদিজার বলে সনাক্ত হয়েছে। মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net