1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল ও বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

সাতকানিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল ও বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৭৪ বার

সাতকানিয়ায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও কারেন্ট জাল বিক্রি করায় ৬ দোকানদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জুলাই) উপজেলার কেরানীহাটে চিংড়িতে বিষাক্ত জেলি পাওয়ায় এবং কাঞ্চনার জোটপুকুরিয়া বাজারে কারেন্ট জাল বিক্রি করায় এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। এসময় সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মাও উপস্থিত ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কেরানীহাট মাছ বাজারে অভিযান চালায়। এসময় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় মাছ বিক্রেতা মো. লোকমানকে ১০ হাজার টাকা, মো. হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকা ও জাগির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জেলিযুক্ত ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জেলিযুক্ত এসব চিংড়ি মাটির নিচে পুঁতে ফেলা হয়।

আরেক অভিযানে কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে কারেন্ট জাল বিক্রির অপরাধে আবছার উদ্দিনকে ১০ হাজার টাকা, মো. এয়াকুবকে ২ হাজার টাকা ও সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা -তুজ-জোহরা জানান, আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net