ঢাকা   ০৪:১২:৫৯ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে আগামিকাল পৌরসভার শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন

সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৯নং শিবপুর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮ জন। ২০২০ সালে পৌর নির্বাচনে এ ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হন জুলফিকার আলি মাসুদ শামীম। ২০২১ সালের ১৮ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে আসনটি শন্য হয়ে যায়। উপনির্বাচনে প্রতিদন্ধী প্রার্থী মোঃ শাহ কামাল চৌধুরী (ব্রিজ), মোঃ জাহেদ চৌধুরী ফারুক (গাজর), মোঃ শফিউল আলম (ব্লেক বোর্ড), মোঃ শওকত হোসেন পিন্টু (পানির বোতল), মোঃ কামাল হোসেন (ডালিম),মোঃ লিয়াকত হোসেন সেলিম (উট পাখি), মোঃ জাবেদ সুমন (টেবিল ল্যাম্প) এবং মোঃ মোশারফ হোসেন (পাঞ্জাবি)। মোট ভোটার সংখ্যা ২৭শত ৫জন।
উপনির্বাচনে প্রার্থী আটজন হলেও নিহত কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীমের ছোট ভাই লিয়াকত হোসেন সেলিম (উট পাখি), যুবলীগ নেতা শাহ কামাল (ব্রিজ) ও সাবেক ছাত্রলীগ এর সভাপতি জাহেদ চৌধুরী ফারুক (গাজর) এই তিন প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে এমন ধারনা করছে সাধারণ ভোটাররা।

২০২০ সালের পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ডে ব্যাপক সংঘর্ষ হয়। ককটেল বিস্ফোরণ ধাওয়া-পাল্টা ধাওয়াসহ বেশ কিছু ঘটনাও ঘটে। ওয়ার্ডটি অধিক ঝুঁকিপূর্ণ বিধায় সহিংসতার আশঙ্কা করছেন খোদ প্রার্থী ও ভোটাররা। গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের প্রস্তুতি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি