1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উরকিরচরে নুরুল আলম হত্যার তিন বছর পর আসামি গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

উরকিরচরে নুরুল আলম হত্যার তিন বছর পর আসামি গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৫৭ বার

চট্টগ্রামের রাউজানে রাস্তা নিয়ে বিরোধের জেরে নুরুল আলম হত্যা মামলায় আসামি মো. আবুল কালাম ওরফে আবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সেই তিন বছর ধরে পালিয়ে ছিল।তাকে সোমবার (২৫ জুলাই) রাত ৯টায় উকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।সেই উপজেলার হারপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।র‌্যাব জানায়, নুরুল আলমের সঙ্গে মো. আবুল কালামের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল।২০১৮ সালের ৭ জুন নুরুল আলমের বাড়িতে হামলা ও ভাংচুর করে নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় আবুল কালাম ও তার সহযোগীরা।এঘটনায় মামলা করলে পরিবারের সকলকে মেরে লাশ গুম করার হুমকিতে নুরুল আলম ভয় পেয়ে দীর্ঘদিন বাড়ি ছেড়ে পালিয়ে যান।কিছুদিন পর অবস্থার উন্নতি হলে বাড়িতে ফিরে আসেন।২০১৯ সালের ৫ জানুয়ারি সকাল ৮টায় উরকিরচর বাজারে গেলে পূর্ব পরিকল্পনায় দেশিয় অস্ত্র দিয়ে ভুক্তভোগী নুরুল আলমের উপর হামলা এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করে।পরদিন ৬ জানুয়ারি হাটহাজারী থানার চন্দ্রাবিল এলাকা থেকে ভুক্তভোগীর লাশ উদ্ধার করে পুলিশ।এরপর এঘটনায় নুরুল আলমের স্ত্রী বাদি হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।মো. আবুল কালাম এ মামলায় দুই নম্বর আসামি বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন,আসামি আবুল কালাম ওরফে আবুকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net