1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার’র ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ

কুষ্টিয়ায় সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার’র ১৮৯ তম জন্মজয়ন্তী উদযাপিত

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৪৪ বার

আজ ছিল সাংবাদিকতার পথিকৃৎ এই কিংবদন্তির ১৮৯তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর,বাংলাদেশ জাদুঘর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২০ জুলাই) বেলা ১১ টায় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডোলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর সচিব গাজী ওয়ালি-উল-হক, মুখ্য আলোচনা করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।

সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার’র ১৮৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা করেন কবি ও ছড়াকার সোহেল আমিন বাবু, কবি সৈয়দ সাদিক, কবি ও নাট্যকার লিটন আব্বাস, কুমারখালী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঙ্গাল হরিনাথ মজুমদারের ৪র্থ বংশধর স্বর্গীয় অশোক মজুমদারের সহধর্মিনী গীতা মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের এক্সপ্লোরেশন অফিসার ওবায়দুল্লাহ । শুরুতে কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ করেন অতিথিরা। আলোচনা সভা শেষে শিল্পীরা মনমুগ্ধকর কাঙাল হরিনাথ মজুমদার এর গান পরিবেশনার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net